গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের দায়ে রিটার্নিং কর্মকর্তাসহ ১৩৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া অনিয়ম সংঘটিত ১৪৫ নির্বাচনী কেন্দ্রের পোলিং অ্যাজেন্টরা ভবিষ্যতে কোনো নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না।
গাইবান্ধা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের স্থগিত উপনির্বাচনে নির্বাচনী অনিয়মের বিষয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়া হবে না। তাছাড়া উপনির্বাচনের সিদ্ধান্তের বিষয়ে অপেক্ষা করার কথাও জানান তিনি।
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন পুরোপুরি বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (১২ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে জাল ভোট ও ভোটারদের কেন্দ্র থেকে বের দেয়ার অভিযোগে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টিসহ চার প্রার্থী একসাথে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) উপনির্বাচনে অনিয়মের অভিযোগে ৪৩ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে কর্তৃপক্ষ।
কুড়িগ্রামের চিলমারী উপজেলা ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভাঙন মারাত্মক রূপ নিয়েছে। গত এক সপ্তাহে তিস্তা নদীর তীরবর্তী বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির সংসদীয় আসন গাইবান্ধা-৫ শূন্য ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (২২ জুলাই) তিনি মৃত্যুবরণ করায় ওই দিন থেকেই আসনটি শূন্য ঘোষণা করা হয়।
গাইবান্ধার সবগুলো নদীর পানি বাড়ছে। এতে চার উপজেলার ১১১টি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি ওঠায় পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাইবান্ধায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। বুধবার সকালে পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।