গাজায়

গাজায় ইসরাইলি বাহিনীর হামলা: প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

গাজায় ইসরাইলি বাহিনীর হামলা: প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

মানিক হোসেন, ইবি:ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর সন্ত্রাসী আগ্রাসন ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।এসময় ফিলিস্তিনি জনতার মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানায় তারা।

গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

গাজায় ইসরাইলের হামলায় নারী ও শিশুসহ গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয়মোড় এলাকায় তৌহিদি জনতার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজায় গণহত্যা: দেশজুড়ে বিক্ষোভের ডাক জামায়াতের

গাজায় গণহত্যা: দেশজুড়ে বিক্ষোভের ডাক জামায়াতের

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় কেন্দ্রীয়ভাবে রাজধানীর মহাখালীতে দলটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হবে।

গাজায় গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ, হরতাল

গাজায় গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ, হরতাল

গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে হরতাল ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতার ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

গাজায় হামলার প্রতিবাদে ‘ক্লাস-পরীক্ষা’ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠানে

গাজায় হামলার প্রতিবাদে ‘ক্লাস-পরীক্ষা’ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠানে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলার তীব্রতা। এতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থার প্রতিবাদ জানিয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ক্লাস-পরীক্ষা হচ্ছে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে জোরেশোরে এ কর্মসূচি পালিত হচ্ছে।

গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে নাটোরে মশাল মিছিল

গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে নাটোরে মশাল মিছিল

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারও নিরীহ মানুষের হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নাটোরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নাটোর স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে এ মশাল মিছিল বের করা হয়। নাটোর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

গাজায় গণহত্যার প্রতিবাদে চিকিৎসকদের এক ঘণ্টা ‘সংহতি’ ধর্মঘট

গাজায় গণহত্যার প্রতিবাদে চিকিৎসকদের এক ঘণ্টা ‘সংহতি’ ধর্মঘট

ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) আবাসিক ও ইন্টার্ন চিকিৎসকরা। 

গাজায় গণহত্যার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

গাজায় গণহত্যার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

গাজায় চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ আন্দোলনে সংহতি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।