ভৈরবে আওয়ামী লীগ- পুলিশ ও বিএনপি কর্মীদের ধাওয়া - পাল্টা ধাওয়া,পুলিশের টিয়ারশেল নিক্ষেপ এতে আহত হয়েছেন ১০। বিএনপির কার্যালয় ভাংচুর করা হয়েছে।
ঘর
বিএনপির ডাকা টানা তিনদিন অবরোধের প্রথমদিন আজ মঙ্গলবার সকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে দুইজন নিহত ও পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ এলাকায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (৪০) নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
বেতন বাড়ানোর দাবিতে সোমবার আবারও গাজীপুরে বিক্ষোভে নেমেছেন পোশাক শ্রমিকরা। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। উত্তেজিত শ্রমিকরা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) সংঘর্ষের ঘটনায় বিভিন্ন থানায় ২৮টি মামলা হয়েছে। এসব মামলায় ৬৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালে সিলেটে বিক্ষিপ্তভাবে পিকেটিং চলছে। পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ।
রাজধানীর আশুলিয়ায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
গাইবান্ধা সদর উপজেলায় ধূপ জ্বালাতে গিয়ে বিদ্যুতের তারে আগুন লেগে গোয়াল ঘরের গরুসহ চারটি বাড়ি পুড়ে গেছে। এতে বসতভিটা, আসবাবপত্র, গরু, ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
বান্দরবানের লামায় বিয়ে বাড়িতে সামাজিক চাঁদা নিয়ে সংঘর্ষে বরসহ ১৭ জন আহত হয়েছেন।
কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চরের একটি বাড়ি থেকে সাজিরন বেওয়া (৮০) নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।