জেনিত সেন্ট পিটার্সবুর্গকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল টমাস টুখেলের দল। স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছে চেলসি।
চেলসি
চেলসি থেকে এএস রোমায় যোগ দিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড টামি আব্রাহাম, সিরি-এ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ইংলিশ এই ফরোয়ার্ড ৪০ মিলিয়ন ইউরোতে ইতালিয়ান রাজধানীতে গিয়েছেন বলে জানা গেছে। সেখানে তিনি সাবেক ব্লুজ বস হোসে মরিনহোর অধীনে আবারো খেলার সুযোগ পাচ্ছেন।
ক্লাব রেকর্ড ভেঙ্গে চুক্তিবদ্ধ হওয়া বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু বৃহস্পতিবার চেলসিতে ফিরেছেন। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী রেকর্ড ৯৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইন্টার থেকে লুকাকুকে দলভুক্ত করেছে চেলসি। এর ফলে সাত বছর আগে ছেড়ে যাওয়া স্ট্যামফোর্ডব্রিজে আবারো ফিরে আসলেন এই বেলজিয়ান তারকা।
কেই হাভার্টজের একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতেছে চেলসি। পোর্তোর এস্তাদিও ডো ড্রাগাওর মাঠে অনুষ্ঠিত ফাইনালে বিরতির তিন মিনিট আগে জয়সূচক গোলটি করেন জার্মান তারকা হাভার্টজ।
বিবর্ণ রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছল চেলসি। বুধবার (৫ মে) রাতে স্ট্যামফোর্ড ব্রিজে রিয়াল মাদ্রিদকে ২-০ হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ‘দ্য ব্লুজ’৷ ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি-র সামনে চেলসি। অর্থাৎ এবার অল-ইংল্যান্ড ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।
টমাস টুখেলকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চেলসি। গত মাসে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে বরখাস্ত হয়েছিলেন টুখেল।