ছুরিকাঘা

ছাত্রলীগের ছুরিকাঘাতে ৯ দিন পর মারা গেলেন ছাত্র আন্দোলনের সদস্য

ছাত্রলীগের ছুরিকাঘাতে ৯ দিন পর মারা গেলেন ছাত্র আন্দোলনের সদস্য

ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের ছুরিকাঘাতে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জুনায়েদ আল হাবিব (২২) মারা গেছেন। ছুরিকাঘাতের ৯ দিন পর সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জুনায়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিএনপি নেতা মো. তারেকুল ইসলাম।

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহান (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। মৃত সোহান পাবনা  সদর উপজেলার নাজিরপুর গ্রামের কৃষক মো. কোবাদ আলির ছেলে‌। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। তিনি ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।  

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অলি মিয়া (৭০) এক বৃদ্ধ খুন হয়েছেন। রবিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অলি মিয়া (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার রাতে শহরের জগৎবাজার এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।

কুমিল্লায় ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের

কুমিল্লায় ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের

কুমিল্লায় ছুরিকাঘাতে মাহী আলম মারুফ নামে এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে নগরীর নোয়াগাঁও সংলগ্ন ময়নামতি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহী নগরীর শাকতলা এলাকার বাবুল মিয়ার ছেলে।  

ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন

ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন

বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে আফসার আলী (৫৫) নামের এক অটোরিকশা চালক খুন হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের কলমাচাপর গ্রামে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ছুরিকাঘাত

যাত্রাবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ছুরিকাঘাত

রাজধানীর যাত্রাবাড়ী থানার জনপদ মোড়ে দায়িত্বরত অবস্থায় আশরাফ আলী (৪৭) নামে এক পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।