রবিবার অনুষ্ঠিত হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মোট ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করা হয়। বাকি আসনগুলোর মধ্যে কেবল ময়মনসিংহ-৩ ছাড়া সব আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
- পাকিস্তানে সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক
- * * * *
- ডেটা সেন্টার নির্মাণে বাড়ছে বাধা, চাপে ইলন মাস্কের পরিকল্পনা
- * * * *
- রাগ নিয়ন্ত্রণে যে ৫ পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)
- * * * *
- কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?
- * * * *
- অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে?
- * * * *
জাতীয়
অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি সুধাসদনের ঠিকানায় ভোটার হওয়ায় তিনি এ কেন্দ্রে ভোট দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টায় দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ৭টা ৫৫ মিনিটে কেন্দ্রে পৌঁছান তিনি। শেখ হাসিনার বোন শেখ রেহানা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ, রোববার (৭ জানুয়ারি)। এরই মধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী সব সরঞ্জাম ভোটকেন্দ্রে এর আগে পৌঁছে গেছে। আজ সকাল থেকে যাচ্ছে ব্যালট পেপার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনী অপরাধ আমলে নেয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য শুক্রবার মাঠে নামছেন ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ভোটের মাঠ থেকে একে একে সরে দাঁড়াচ্ছেন জাতীয় পার্টির প্রার্থীরা। নির্বাচনের শুরুতে প্রার্থীদের দল থেকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস থাকলেও শেষ পর্যন্ত তা না পাওয়ায় অনেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।
বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরন (ভ্যারিয়েন্ট জেএন.১) শনাক্ত হওয়ায় বাংলাদেশকে সতর্ক করছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।