পোল্যান্ডের অনুরোধে ইউক্রেনকে সোভিয়েত নকশায় তৈরি পাঁচটি মিগ–২৯ যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে জার্মানির সরকার। ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন মোকাবিলায় কিয়েভকে মিগ–২৯ যুদ্ধবিমান দিতে অনুরোধ করেছিল ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডের সরকার।
- একটি দেশকে সুবিধা দিতে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল ফ্যাসিবাদী সরকার : প্রধানমন্ত্রী
- * * * *
- কৃষক হত্যা ও ট্রান্সফরমার চুরি: গাইবান্ধা থেকে গ্রেপ্তার ১
- * * * *
- বিক্রয় ডটকমে নিয়োগ বিজ্ঞপ্তি
- * * * *
- জামালপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- * * * *
- ফিলিপাইনে সাপের ছোবলে প্রাণ দিলো ১৪ বছরের শিশু, প্রাণে বাচলো ছোট ভাই-বোন
- * * * *
জার্মানি
জার্মানির বামদলের উপপ্রধান ও প্রভাবশালী এমপি সেভিম দাগদেলেন বলেছেন, আমেরিকার সাথে চরম পরাধীনতামূলক সম্পর্ক বার্লিনকে বিচ্ছিন্ন করতে হবে। পাশাপাশি জার্মানকে অবশ্যই দাবি করতে হবে যে, পরমাণু অস্ত্রসহ মার্কিন সেনাদের ফেরত নিতে হবে।
সোমবার জার্মানিতে ট্রাম-বাস, ট্রেন ও বিমান চলছে না। শ্রমিক সংগঠনের ডাকে বিশাল ধর্মঘটে গোটা দেশ প্রায় স্তব্ধ হয়ে গেছে। মূল্যস্ফীতির মুখে বেতন ও মজুরি বাড়াতে এভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
২০১৮ এবং ২০২২- দুটি বিশ্বকাপ দুঃস্বপ্নের মত কেটেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির। দু’বারই প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তাদেরকে। কাতার বিশ্বকাপেও জার্মানি যখন প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে, তখন দলটিকে পূনর্গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে তাদের কর্মকর্তারা।
জার্মানির হামবুর্গের একটি চার্চে বৃহস্পতিবার রাতে গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারী আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।
ইউক্রেন যুদ্ধ জার্মানির মতো দেশের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত অর্থ জোগাড় করার পাশাপাশি সরকারকে ভাবতে হচ্ছে অর্থ সমাজকল্যাণে নাকি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। জার্মানিরা তাদের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে।
ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে চায় জার্মানি। সেই সাথে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ভারত যাতে স্পষ্ট একটি অবস্থান নেয় সেই আহ্বান জানিয়েছেন চ্যান্সেলর ওলাফ শলৎস।
ঢাকাস্থ জার্মান দূতাবাস রবিবার জানিয়েছে, দুই দেশের মধ্যকার ‘দৃঢ় সম্পর্ক জোরদার’ করতে ছয় জার্মান সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে আনুষ্ঠানিক সফর করবে।
উত্তর জার্মানিতে একটি ট্রেনে ছুরি হামলায় দু'জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ ইউক্রেনকে লিওপার্ড ২ ব্যাটল ট্যাংক সরবরাহ করতে রাজি হয়েছেন। রুশ বাহিনীকে বিতাড়িত করার জন্য ইউক্রেনের এসব ট্যাংক প্রয়োজন বলে বার্লিনের ওপর ব্যাপক চাপ সৃষ্টির প্রেক্ষাপটে জার্মান চ্যান্সেলর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মিডিয়ায় প্রকাশিত হয়েছে।