বাংলাদেশে নিযুক্ত জার্মান অ্যাম্বাসেডর অচিম ট্রস্টার বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সংশ্লিষ্ট সকল কার্যক্রমে এবং বাংলাদেশে চলমান উন্নয়নে জার্মানির সহযোগিতা ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে।
জার্মানি
করোনাভাইরাস মোকাবেলায় জার্মান সরকারের নেয়া নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের বিরুদ্ধে রাজধানীর বার্লিনে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। তবে বিক্ষোভে যোগ দেয়া কয়েকশ ব্যক্তিকে আটক করে পুলিশ।
ভারি বর্ষণ ও আকস্মিক বন্যায় জার্মানিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩০ ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার ভারি বৃষ্টির পর হঠাৎ বন্যা দেখা দেয় পশ্চিম ইউরোপের আরো করেকটি দেশের সাথে জার্মানিতে।
গত বছর দুই লাখ ২১ হাজার ৩৯০ জন চার্চের সদস্যপদ ত্যাগ করেছেন। এর আগের বছর এ সংখ্যা ছিল ৪ লাখ ৪১ হাজার। অর্থাৎ দু’বছরেই গির্জার সদস্য ত্যাগের সংখ্যা প্রায় পৌনে সাত লাখ। গত বছর সদস্যপদ ত্যাগের সংখ্যা কম হলেও তা আগের কয়েক বছরের তুলনায় অনেক বেশি।সদস্যপদ ত্যাগের অপেক্ষায় আছেন আরো অনেকে।
জার্মানিতে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়।
ইংল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো থেকে বিদায় নিল চার বারের বিশ্বকাপ জয়ী শক্তিশালী জার্মানি।
জার্মানির মধ্যাঞ্চলীয় উর্জবুর্গ শহরে ছুরিকাঘাতে অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৬ জন। এ ঘটনায় অস্ত্রধারী সোমালিয়ার এক নাগরিককে আটক করেছে পুলিশ। খবর বিবিসির।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কোনো ধরনের বৈঠকে রাজি নয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রাশিয়ার সাথে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন জার্মানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট। কিন্তু তা বাতিল করে দিয়েছে ইইউ। একইসাথে রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ইইউ।
টানটান উত্তেজনা। সেয়ানে সেয়ানে লড়াই। দুই কোচের মগজাস্ত্রের লড়াই। চলতি ইউরোর প্রথম ‘বড় ম্যাচ’ থেকে যা যা প্রত্যাশিত ছিল, সবটাই উপহার পেলেন ফুটবলপ্রেমীরা। ফ্রান্স বনাম জার্মানি। এবারের ইউরোর প্রথম হেভিওয়েট লড়াইয়ে শেষ হাসি হাসল ফ্রান্স। সৌজন্যে হুমেলসের বিশ্রী আত্মঘাতী গোল।
জার্মান সরকার বুধবার ফিলিস্তিনি-পরিচালিত এলাকাগুলো ও অধিকৃত জেরুসালেমে চলমান ইসরাইলি বসতি সম্প্রসারণের সমালোচনা করে বলেছে, এটি দ্বিরাষ্ট্রিক সমাধানের পথে বাধা। বার্লিনে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফার বার্গার বলেন, ইসরাইলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।