বরগুনার আমতলীতে ট্রলার থেকে পায়রা নদীতে পড়ে নিখোঁজের দুই দিন পর জেলে মো. ওমর আলী গাজীর (৫৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বরগুনার আমতলীতে ট্রলার থেকে পায়রা নদীতে পড়ে নিখোঁজের দুই দিন পর জেলে মো. ওমর আলী গাজীর (৫৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না চাইসহ তিন জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ মিটার কারেন্ট জাল ও ৮০ মিটার চায়না চাই জব্দ করা হয়।
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জেলেকে ২ হাজার টাকা করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। অপ্রাপ্তবয়স্ক এক জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।
মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে আজ (৮ অক্টোবর) থেকে দেশের নদ-নদী ও নির্ধারিত অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সচেতন করতে নৌপথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বাংলাদেশের এক জেলের পায়ুপথ দিয়ে ঢুকে বৃহদান্ত্র ফুটো করে পেটের ভেতরে চলে যায় প্রায় ৬০ সেন্টিমিটার লম্বা একটি বাইম মাছ। পরে অস্ত্রোপচার করে মাছটি বের করেন চিকিৎসকেরা।
মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হওয়ায় সকল সমুদ্রবন্দরকে সব ধরনের সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সুন্দরবনের বনদস্যুরা একটি ট্রলারসহ মুক্তিপণের দাবিতে আরোও ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে শরণখোলা রেঞ্জের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকা থেকে এসব জেলেদের অপহরণ করা হয়।
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পাঁচদিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি সংলগ্ন এলাকা থেকে ট্রলারসহ এসব জেলেদের উদ্ধার করা হয়।