নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়কের পাশে রাখা একটি খালি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাট চকগৌরি এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে ট্রাকটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ইঞ্জিনসহ ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।
ট্রাকে আগুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথন এলাকায় চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
মাঝরাতে বগুড়ার শাজাহানপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রাকটির কেবিনের পুরো অংশ পুড়ে গেছে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর বাজার সংলগ্ন এলাকায় মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে নয়টায় দিকে এ ঘটনা ঘটে।
বিএনপির অষ্টম দফা অবরোধের আগের রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। আগুনে দগ্ধ হয়েছেন হেলপার সায়মন (২৪)। মঙ্গলবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সপ্তম দফায় ডাকা বিএনপির অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে হবিগঞ্জের ধুলিয়াখালে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বরিশালে সুপারিবোঝাই এক মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পাট বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২২ নভেম্বর) রাত আড়াইটার দিকে বালিয়াকান্দি-সোনাপুর আঞ্চলিক সড়কের ঘোড়ামারা ব্রিজে এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন।