কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
- পাকিস্তানে সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক
- * * * *
- ডেটা সেন্টার নির্মাণে বাড়ছে বাধা, চাপে ইলন মাস্কের পরিকল্পনা
- * * * *
- রাগ নিয়ন্ত্রণে যে ৫ পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)
- * * * *
- কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?
- * * * *
- অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে?
- * * * *
তামিম
নিজের শেষ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছিলেন তামিম ইকবাল। তবে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মাঝেই আকস্মিক এক সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশসেরা এই ওপেনার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তামিম ইকবাল। অবসর ঘোষণার পর এ বিষয়ে এক এক করে কথা বলছেন বিভিন্ন ক্রিকেট বোর্ড কর্মকর্তা, সাবেক ক্রিকেটার, ক্রীড়া বিশ্লেষকরা। এবার তামিমের অবদান ও স্মৃতি তুলে ধরে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
জরুরি সংবাদ সম্মেলন ডেকে আজ থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। এবার তার বদলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন ওপেনার রনি তালুকদার।
তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে তার খেলোয়াড়ি জীবনের ইতি ঘোষণা করেছেন- এটাকে অনেকেই অনেকভাবে দেখছেন।
ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ভারতীয় বোলারদের শাসন করে নিজের আন্তর্জাতিক ক্রিকেটের সূচনা করেছিলেন তামিম ইকবাল। এই বাঁহাতি ওপেনার সেই ২০০৭ সালেই নিজের আগমনী বার্তা দিয়েছিলেন পুরো ক্রিকেট বিশ্বকে।
আগামী অক্টোবরে ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। তার আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অবসর জাতীয় দলের জন্য বড়সড় ধাক্কা বলে মনে করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে দুই দিন ধরেই চলছে আলোচনা-সমালোচনা। এর জন্ম দিয়েছেন তিনি নিজেই। আফগানিস্তানের বিপক্ষে গতকাল প্রথম ম্যাচে হেরেছে টাইগাররা।
প্রধান কোচ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তামিম না খেললেও নেতৃত্ব নিয়ে কোনো সমস্যা হবে না। এ সময় তিনি আফগানিস্তান টেস্টে সাকিব আল হাসানের পরিবর্তে লিটন দাসের নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গটি তুলে ধরেন।