উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিপাতে উত্তরের তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। এতে লালমনিরহাটসহ আশপাশের জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
- তিন ইরানি পাইলটকে বন্দির দাবি প্রত্যাখ্যান করল কাতার
- * * * *
- খাবার না পেয়ে ‘খিদের জ্বালায়’ রেস্তোরাঁর বাইরে আত্মহত্যা
- * * * *
- ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্কছাড়ের অনুরোধ
- * * * *
- শ্রীপুরে সন্তানের সামনে বাবাকে পিটিয়ে হত্যা
- * * * *
- আসামি ধরতে গিয়ে হামলায় এএসআইসহ তিন পুলিশ সদস্য আহত
- * * * *
তিস্তা
রংপুরের তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মেহেদী হাসান মুহিত নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের তিস্তা জোনের খেলা শনিবার (১৬ আগস্ট) রংপুর স্টেডিয়ামের ইনডোর মাঠে শুরু হয়েছে।
ভারী বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এবার পরিস্থিতি কিছু উন্নতি হয়েছে। তিস্তার পানি এখন বিপৎসীমার নিচে।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তৃতীয় দফায় লালমনিরহাট জেলার তিস্তার বাম তীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারীর নিম্নাঞ্চলের মানুষের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে জেলার ডালিয়া পয়েন্টে ৪৪টি স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ২০ আগস্ট দ্বিতীয় তিস্তা সেতুর উদ্বোধন করা হবে বলে জানা গেছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামীম বেপারীর স্বাক্ষরিত এক অফিসিয়াল এক চিঠিতে এ তারিখের কথা জানানো হয়।
গত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।
উজানের ঢল আর প্রবল বৃষ্টির কারণে ভারতের উত্তর সিকিমের প্রাকৃতিক লেকে ফাটল ধরে পানির চাপ বেড়ে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার সকাল থেকে কমতে শুরু করেছে তিস্তার পানি।