দক্ষিণ কোরিয়ার ‘স্নোড্রপ’ খ্যাত জনপ্রিয় নায়িকা পার্ক সু রিউ সিঁড়ি থেকে পড়ে প্রাণ হারালেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ২৯ বছর। জেজু আইল্যান্ডে গানের অনুষ্ঠান ছিল অভিনেত্রীর। তার ঠিক আগেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো পার্কের।
- বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
- * * * *
- বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- * * * *
- গরম ভাতে পাতে রাখুন ঝিঙের খোসার ভর্তা
- * * * *
- ভুয়া ’মেড ইন ইউএসএ’ লেবেল দেখলেও ব্যবস্থা নেয় না এআই
- * * * *
- জার্মানিতে তীব্র দাবদাহে প্রায় ১০ হাজার মৃত্যু
- * * * *
দক্ষিণ কোরিয়া
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রবিবার দক্ষিণ কোরিয়া এসে পৌঁছেছেন। সিউল ও টোকিও’র ‘শাটল কূটনীতি’ পুনরায় শুরু করা এবং পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান পরমাণু হুমকির মুখে দুদেশের সম্পর্ক জোরদারের চেষ্টার প্রেক্ষাপটে কিশিদার সফরটি অনুষ্ঠিত হলো।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে একটি খামার এলাকায় শনিবার প্রশিক্ষণ মহড়ার সময় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া আজ ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় সংক্রান্ত একটি নতুন ফ্রেমওয়াক চুক্তি স্বাক্ষর করেছে।
উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সতর্ক করে বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে জোরালো প্রতিরোধের লক্ষে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নতুন সমঝোতা কেবলমাত্র মারাত্মক বিপদের ঝুঁকিই তৈরি করবে।
দক্ষিণ কোরিয়ায় ১৯০ কোটি ডলার বিনিয়োগ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি প্রতিষ্ঠান। এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়েল দক্ষিণ কোরিয়ায় মাঝে মাঝে পরমাণু সাবমেরিন মোতায়েনের একটি চুক্তিতে সই করেছেন। এছাড়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের পরমাণু বোমা ব্যবহার করতেও যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে।
উত্তর কোরিয়া শুক্রবার হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া তাদের পরিকল্পিত যৌথ সামরিক মহড়া নিয়ে এগিয়ে গেলে, উত্তর কোরিয়া নজিরবিহীন প্রতিক্রিয়া দেখাবে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক অস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায়, এই যৌথ মহড়ার বিষয়ে দ্রুত পরিকল্পনা করা হয়।
দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি মাছ ধরার নৌকা উল্টে নয়জন নিখোঁজ হয়েছেন। শনিবার দেশটির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছেন। কর্তৃপক্ষ বলছেন, নিখোঁজদের জন্য উদ্ধারকর্মীরা আকাশ থেকেও তাদের উদ্বার প্রচেষ্টা চালাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার আইনমন্ত্রী বলেছেন, দেশের সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট লী মিউং-বাক মঙ্গলবার প্রেসিডেন্টের ক্ষমা লাভ করেছেন। দুর্নীতির দায়ে দেওয়া তার ১৭ বছরের সাজা কমিয়ে তাকে ক্ষমা করা হলো। খবর এএফপি’র।