১৩ বছর আত্মগোপনে থাকা অপহরণ ও গণধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মজনু মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দুপুরে র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
দণ্ড
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১৩ বছর আগে জমিজমার বিরোধে প্রতিবেশীকে খুনের ঘটনায় দুজনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মেহেদী হাছান জসিমকে গুলি করে হত্যার দায়ে আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পশ্চিম মোহরা এলাকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
তিউনিসিয়ার বিরোধী দলের নেতা রশিদ ঘানুশিকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। উস্কানি প্রদানের একটি মামলায় তার অনুপস্থিতিতেই তাকে এই দণ্ড দেয়া হয় বলে তার আইনজীবী জানিয়েছেন।
আট বছর আগের বিস্ফোরক আইনের এক মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) কমান্ডার এরশাদ হোসাইনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দুবাইয়ের সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে করা অস্ত্র মামলায়
১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোমিনুল ইসলাম ওরফে টিপুকে ১৪ বছর পর গ্রেফতার করেছে র্যাব। টিপু গ্রেফতার এড়াতে প্রথমে ঢাকার বাইরে চলে যান এবং পরে দীর্ঘ সময় তাবলীগের চিল্লায় গিয়েছিলেন।
ঢিল ছোঁড়ার ঘটনায় মামলা করেছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল আইন-২০১৫ এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় রাজধানীর কাফরুল থানায় এ মামলা করেছেন কর্তৃপক্ষ।
কুমিল্লায় কলেজশিক্ষক সুজন হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৫ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।