অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানের আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ড
চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২৫ জেলেকে আটক করেছে টাস্কফোর্স টিম। এ সময় ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং কিশোর ও অপ্রাপ্ত বয়স্ক ছয় জেলেকে শাসন করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা একটি মামলার সত্যতা না পাওয়ায় বাদী নারীকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেছেন কক্সবাজার নারী ও শিশু ট্রাইব্যুনাল ১ এর বিচারক। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
অনুমোদনহীন ক্যাবলস, মবিল, নকল স্লিমটি এবং জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে ২৫ জনকে ২৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে টাস্কফোর্সের পৃথক অভিযানে ৬০ জেলেকে আটক করা হয়েছে।
নাটোরের সিংড়া উপজেলায় কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, রমজানে সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা খুবই বিরল।
বাংলাদেশের আইনে যৌতুকের দাবিতে কোনো নারীকে হত্যা করলে আসামির একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। নারী ও শিশু নির্যাতন দমন আইনের এই বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কেন হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডের রায় দিয়েছে গুজরাতের সুরাতের একটি আদালত। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে আদালতেরই দ্বারস্থ হতে চলেছেন রাহুল।
মেহেরপুরের গাংনী উপজেলায় সহোদর রফিকুল ও আবুজেল হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।