প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ৭০ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও ১৪ জনকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।
দণ্ড
রাজশাহী নগরীর চাঞ্চল্যকর রাজু হত্যা মামলা পাঁচজনের ফাঁসির রায় দিয়েছে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত ।মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার রায় এ আদেশ দেন।
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে পুলিশ চেক পোস্টে আত্মঘাতী বোমা হামলা মামলায় জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানের মৃত্যুদণ্ড ও জেএমবির চট্টগ্রাম বিভাগীয় সাবেক কমান্ডার জাবেদ ইকবালের যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
অস্ত্র আইনে হওয়া মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের পৃথক দুই ধারায় ১৫ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে উভয় সাজা একসঙ্গে চলবে। সেক্ষেত্রে ১৫ বছর সাজা ভোগ করতে হবে মালেককে।
ইউপি নির্বাচনে বিরোধের জেরে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি সরফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছামাদ আজাদ হত্যায় চারজনের মৃত্যুদণ্ড ও নয়জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।
ক্যান্টনমেন্ট থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় পলাতক লে. কর্নেল (বরখাস্ত) শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আঞ্জুম খানকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগের আদেশ দেন বিচারক।
বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু লোকনাট্যদলের শিশু সংগঠন পিপলস থিয়েটারের কর্মী মাহবুব তনয় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল জিয়াসহ ৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।আট আসামির মধ্যে বাকি দুই জনকে খালাস দেওয়া হয়েছে।
চীনের এক আদালত গুপ্তচরবৃত্তির দায়ে ক্যানাডার এক ব্যবসায়ীকে ১১ বছরের সাজা দিয়েছে। মাইকেল স্পাভর ২০১৮ সাল থেকেই চীনে আটক রয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালিপাড়ায় সমাবেশস্থলের পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখার ঘটনায় মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।