মিসরে পৃথক দুইটি মামলায় দেশটির প্রভাবশালী সংগঠন মুসলিম ব্রাদারহুডের ২৪ সদস্যের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন মিসরের এক আদালত। শুক্রবার মিসরের সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর জানানো হয়।
দণ্ড
গাজীপুরের কালীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত স্বামী মো: আবদুল আউয়াল খানকে খালাস দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আউয়ালের আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বিভাগ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে বুধবার এ রায় দেন।
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ডের পর দেশটির একাংশে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭২ জন নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পদদলিত হয়ে মারা গেছে অন্তত ১০ জন। সোমবার রাতে সোয়েতোর একটি শপিং সেন্টারে লুটপাটের সময় এ ঘটনা ঘটে। গত সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভে পুলিশের সাথে এখন সেনা মোতায়েন করা হয়েছে।
পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯)। বুধবার (০৭ জুলাই) স্থানীয় সময় রাতে কোয়া-জুলু নাটাল প্রদেশে নিজের বাসভবনের কাছেই একটি কারাগারে এ দণ্ড ভোগ করতে যান তিনি।
আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে ২০২০ সালের মে মাসে মিনেয়াপোলিস শহরে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ সাবেক একজন পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনকে ২২ বছর ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মিয়ানমারের সামরিক জান্তা দেশটিতে হত্যার দায়ে ১৯ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে। শুক্রবার সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত মাওয়াদ্দি টিভিতে প্রচারিত খবরে এই তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়ায় সমাবেশস্থলে বোমা রাখার ঘটনায় দায়ের করা মামলায় ১৪ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১০ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় পারভিন আক্তার নামে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।