গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে করতোয়া নদীর পানি কমেছে। এসব নদ-নদীর পানি বৃদ্ধি বা কমলেও এখনও বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।
গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে করতোয়া নদীর পানি কমেছে। এসব নদ-নদীর পানি বৃদ্ধি বা কমলেও এখনও বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।
বরিশালের নদীভাঙন প্রতিরোধে জরুরি ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কুড়িগ্রামে নদ-নদীর পানি আবারো শুক্রবার রাত থেকে বাড়তে শুরু করেছে। গত দুদিন আগে সবকটি নদ-নদীর পানি কমলেও ফের বাড়তে থাকায় আবারো বন্যার আশঙ্কা করছেন নদীপাড়ের বাসিন্দারা।
ফেনীর পরশুরাম উপজেলার পশ্চিম অলকা জঙ্গলঘোনা গ্রামে মুহুরী নদীতে গোসল করতে নেমে সাকিব নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সংকেত।
যমুনা নদীতে ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম সদর উপজেলার ভাটপিয়ার মাদ্রাসায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়াসহ সব প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সর্বশেষ তথ্য অনুযায়ী, সবকটি নদীর পানিই এখন বিপৎসীমার বেশ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমলেও জেলাটিতে নদীভাঙনের তীব্রতা কমেনি।
সংস্কার কাজের জন্য বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি চলাচল শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল থেকে ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি ওঠানো এবং বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের কাজ শুরু হবে।
বর্ষা মৌসুম শুরুর আগেই মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের পুরাতন ফেরিঘাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে।
কুড়িগ্রামে নদ-নদীর পানি পানি কমতে শুরু করলেও নদীতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। জেলার বিভিন্ন নদীতীরে ৩৬টি পয়েন্টে তীব্র ভাঙনে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও স্থাপনা।