পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। মৃতদের অধিকাংশ নারী ও শিশু। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন প্রায় অর্ধশত।
নৌকাডুব
যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পঞ্চগড়ের করোতোয়ায় নৌকাডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপ্রধান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ ২৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও প্রায় ৩০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমধ্যসাগরে সিরিয়া উপকূলে লেবাননের অভিবাসীদের নিয়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। দেশটির কোস্টগার্ড এসব লাশ উদ্ধার করেছে।
লেবানন থেকে ছেড়ে আসা একটি নৌকা সিরিয়া উপকূলে ডুবে গেলে কয়েক ডজন অভিবাসনপ্রতাশী ও শরণার্থী নিহত হয়েছে।
সুনামগঞ্জের জামালগঞ্জের গোলকপুরের মান্নানঘাট এলাকায় বাল্কহেডের ধাক্কায় একটি নৌকা ডুবে গেছে। এতে নৌকায় থাকা তিনজন নিখোঁজ রয়েছে।বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ দুর্ঘনা ঘটে। বাল্কহেডে থাকা চারজনকে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজার লাশ উদ্ধার করেছে গ্রামবাসী। আজ বুধবার সকাল ৮টার দিকে নদ থেকে দু’দিন পর এ লাশ উদ্ধার করা হয়। এ সময় হোসেনপুর ফায়ার সার্ভিস ও পাগলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন চার জন। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
পাকিস্তানের পাঞ্জাবে ইন্দুস নদীতে বরযাত্রীবাহী একটি নৌকাডুবে ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জন নারী ও দুটি শিশু রয়েছে। সোমবার শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।