নৌকাডুব

শীতলক্ষ্যায় ফেরির সাথে ধাক্কা লেগে নৌকাডুবি, ৩ জনের লাশ উদ্ধার

শীতলক্ষ্যায় ফেরির সাথে ধাক্কা লেগে নৌকাডুবি, ৩ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে পারাপারের সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনা ঘটেছে।শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃত্যু বেড়ে ৭৬

নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃত্যু বেড়ে ৭৬

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব অ্যানামব্রা রাজ্যে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার বিবিসির খবরে বলা হয়েছে, গত শুক্রবার ৮০ যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। মারা যাওয়াদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। অ্যানামব্রা রাজ্যের ওকবারু এলাকায় বন্যা দেখা দেয়ায় তারা নৌকায় নিরাপদ স্থানে যাচ্ছিল

গ্রিসে অভিবাসী বহনকারী নৌকাডুবি, ১৫ জনের মৃত্যু

গ্রিসে অভিবাসী বহনকারী নৌকাডুবি, ১৫ জনের মৃত্যু

এজিয়ান সাগরের গ্রীক দ্বীপ লেসবস উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে বলে জানা গেছে। এতে অন্তত ১৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে প্রায় ২০ জন।

করতোয়ার নৌকাডুবি : ৬ষ্ঠ দিনেও চলছে উদ্ধার অভিযান

করতোয়ার নৌকাডুবি : ৬ষ্ঠ দিনেও চলছে উদ্ধার অভিযান

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ষষ্ঠ দিনের মতো নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পঞ্চগড়ে নৌকাডুবি; আজও চলছে উদ্ধার অভিযান

পঞ্চগড়ে নৌকাডুবি; আজও চলছে উদ্ধার অভিযান

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। জানা গেছে এখন পর্যন্ত আর কোনো মরদেহ উদ্ধার হয়নি। গতকাল পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চারজন। 

করতোয়ায় নৌকাডুবি : মৃতের সংখ্যা বেড়ে ৬৮

করতোয়ায় নৌকাডুবি : মৃতের সংখ্যা বেড়ে ৬৮

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায়  মঙ্গলবার আরো ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮ জনে। এদের মধ্যে নারী ৩১ জন, শিশু ২০ জন ও পুরুষ ১৭ জন।এখনো নিখোঁজ রয়েছে ২০ জনের বেশি।

পঞ্চগড়ে নৌকাডুবি : মৃতের সংখ্যা বেড়ে ৫০

পঞ্চগড়ে নৌকাডুবি : মৃতের সংখ্যা বেড়ে ৫০

জেলার বোদা উপজেলার করোতোয়া নদীতে গতকালের নৌকাডুবির ঘটনায় আরো ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এ ঘটনায় এখনো অন্তত ২৯ জন নিখোঁজ রয়েছেন। এ রিপোট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।