নাইজেরিয়ার নাইজার নদীতে নৌকাডুবির ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে এই ঘটনা ঘটে।
নৌকাডুব
ভারতের কেরালা রাজ্যের মালাপ্পুরমে পর্যটকবাহী একটি নৌকা ডুবে গেলে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে।
পশ্চিম লিবিয়ার শহরের কাছে ভূমধ্যসাগরে দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অন্তত ৫৭টি মৃতদেহ উপকূলে ভেসে আসার তথ্য পাওয়া গেছে। একাধিক সূত্রের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
তিউনিশিয়া ও ইতালির মধ্যবর্তী ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত দুই জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে ২০ জন। জার্মান সাহায্য সংস্থা রেসকিউশিপ রোববার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। রোববার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে এ দুর্ঘটনা ঘটে।
আফ্রিকার দেশ মাদাগাস্কারে নৌকাডুবে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। মাদাগাস্কারের বন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (১৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তুরস্কের এজিয়ান উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় পাঁচজন মারা গেছেন। এছাড়া এই ঘটনায় আরও ১১ জনকে জীবিত উদ্ধার করেছে তুরস্ক। একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও পাঁচ অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিস।
ইতালির ক্যালাব্রিয়া উপকূলে নৌকাডুবির ফলে প্রায় ১৩ শ' লোক মৃত্যুর ঝুঁকির মধ্যে পড়েছে। তাদের উদ্ধারের উদ্যোগ নিয়েছে ইতালি কর্তৃপক্ষ। মাত্র দু'সপ্তাহ আগে কাছাকাছি এলাকায় একটি জাহাজ বিধ্বস্ত হয়ে ৭৩ জনের সলিল সমাধি হয়েছিল।
ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়া অঞ্চলের সাগরে রোববার ঝড়ে পড়ে মারা যাওয়া ১২ শিশুসহ ৫৯ জনের মধ্যে অন্তত ২৯ জন পাকিস্তানি নাগরিক। ডুবে যাওয়া নৌকাটিতে অন্তত ২০০ জন আরোহী ছিল। ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছে।
লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৭৩ জন অভিবাসী নিখোঁজ হয়েছে এবং তাদের মৃত বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এ তথ্য জানিয়েছে।