বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে। গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে, তাই এবার দামটা মানুষের নাগালের মধ্যে থাকবে।
পণ্য
প্রতিবছর রোজা উপলক্ষে ট্রাকে পণ্য বিক্রি করে টিসিবি। এবারও পর্যাপ্ত পণ্য সংরক্ষণ করা হয়েছে। কিন্তু কবে থেকে সেগুলো বিক্রি শুরু হবে, সেই সিদ্ধান্ত হয়নি। টিসিবি বলছে, যেহেতু ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন, আর তার কয়েক দিন পরই রোজা শুরু, তাই সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। এদিকে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) শঙ্কা, রোজায় বাজার নিয়ন্ত্রণ করা নির্বাচিত সরকারের জন্য চ্যালেঞ্জ হতে পারে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটারেজ (পণ্য পরিবহনকারী ছোট জাহাজ) সংকটে আমদানিপণ্য নিয়ে আসা মাদার ভেসেল বা বড় জাহাজ থেকে পণ্য খালাস মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ২৯ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্সসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
‘বিকাশ রেমিটেন্সে ঘর ভর্তি উপহার’ ক্যাম্পেইনে মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘টাচ এন গো’ এর মাধ্যমে বিকাশ-এ পাঠানো সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণের ভিত্তিতে বিজয়ী হয়েছেন ৬৩ জন প্রবাসীর স্বজন।
মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যসামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই চার মাস ধরে করাচি বন্দরে খালাসের অপেক্ষায় থাকা আফগানিস্তানের কার্গো হ্যান্ডলিংয় কার্যক্রম বন্ধ রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে গত ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ১৫৫ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে।
রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় ২০২৫ সালের ডিসেম্বরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৭০ জনকে আটক করা হয়েছে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অভিযানে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় দুটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।