অজ্ঞাত কারণে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার অথৈ। এ ঘটনায় আচরণ সন্দেহজনক হওয়ায় তার বয়ফ্রেন্ড ইয়াসিন মজুমদারকে হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ হেফাজতে
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের ব্যানারে ঢাকায় আসার পথে মাগুরা থেকে ৩৬ নারী-পুরুষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় মাগুরা শহরের পারনান্দুয়ালী বাস টার্মিনাল থেকে এম এম পরিবহনের একটি বাসে যাওয়ার সময় তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।
ভারতের বিহারের আরারিয়া জেলায় এক ব্যক্তি ও তার স্ত্রী পুলিশ হেফাজতে মারা গেছেন এমন অভিযোগ ওঠায় উত্তেজিত এলাকাবাসী পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দিয়েছে। খবর এনডিটিভির।
ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে আকরাম আলী (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নগরের চান্দগাঁও থানা পুলিশ হেফাজতে থাকা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপপরিচালক সৈয়দ মোহাম্মদ শহিদুল্লা মৃত্যুবরণ করেছেন।
ঢাকার উত্তরায় রাজউক ভবনে দু’দলের সংঘর্ষের ফলে আটক হিরন মিয়া (৫০) পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল থেকে আটক ৬ বাংলাদেশিকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে চুচুড়া আদালত। গত শুক্রবার রাতে তাদের আটক করে চন্দননগর কমিশনারেটের পুলিশ। তাদের বিরুদ্ধে ভুয়া আঁধার ও প্যান কার্ডও তৈরির অভিযোগ রয়েছে।
রাজধানীর পল্লবী থানায় পুলিশ হেফাজতে জনি নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পল্লবী থানার তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জাহিদসহ তিন পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।