কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর করেছে নৌকার প্রার্থী ও কর্মীরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের নৌকার প্রার্থী সালাউদ্দিন খান তারেক ও তার কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুর ও পার্শ্ববর্তী বাড়িতে হামলা চালালে একজন নারীসহ ২জন আহত হয়েছেন।
প্রার্থী
পাবনা প্রতিনিধি:চতুর্থ ধাপে নির্বাচনের দোলাচলে পাবনায় নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের চাপে অসস্তিতে রয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা। ইতোমধ্যেই তিনটি ইউনিয়নে নৌকা প্রার্থীর সমর্থকদের আক্রমনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থীদের প্রতি সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়াও দেখা দিয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী ও পুলিশসহ অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দু’জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে এ ঘটনা ঘটে।
পাবনা প্রতিনিধি:পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে একজন নিহতের ঘটনায় বর্তমান চেয়ারম্যান, সুজানগর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নৌকার প্রার্থী রবিউল হক টুটুলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলমের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা মোজাম্মেল হক খান বাদি হয়ে শনিবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে এ মামলাটি দায়ের করেন।
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ নিহত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলীর মৃতদেহ বিকেলে ভাঁড়ারায় পৌঁছুলে এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়। পরিবারের সদস্যরাসহ সমর্থকরা কান্নায় ভেঙে পড়েন।
পাবনা প্রতিনিধি:পাবনার ভাংগুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে নৌকার প্রার্থী নুরুন্নবী মন্ডল ও বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেন মিঠুর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত: ১০ জন আহত হয়েছে।
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে নৌকার মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা পান্নুর মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আওয়ামীলীগের ১০ নং চাঁচড়া ইউনিয়ন শাখা ।
পাবনার আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নের এক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগে যুবলীগ নেতাসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ এ সময় তাদের কাছ থেকে ৩টি জিআই পাইপ উদ্ধার করেছে।