যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারনায় বিদ্রোহী প্রার্থীদের বাধাদানের অভিযোগ এনে সাংবাদ সম্মেলন করেছেন নৌকার প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক আসমাতুন্নাহার।
প্রার্থী
পাবনায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় ২ মেয়র ও ১০ ইউপি প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহাদ বাবু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আসন্ন ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অম্যান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পাবনার চাটমোহরে ৭ আ’লীগ নেতাকে দলীয় পদ ও সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামীলীগ।বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অব্যাহতি দেয়া হয়।
মেহেরপুরের গাংনী উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। নিহতরা হলেন- জাহারুল ও সাহাদুল। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ত্রিপুরার আগরতলা পৌরসভার নির্বাচনে ৫১টি ওয়ার্ডের প্রায় অর্ধেক (২৪ টি) আসনে নারী প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। এর মধ্য দিয়ে ত্রিপুরার ক্ষমতাসীন বিজেপিকে চাপের মুখে ফেলল দলটি।
পাবনা প্রতিনিধি: আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে পাবনার বেড়ায় এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর বড় ছেলে অ্যাডভোকেট আশিফ শামস রঞ্জন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান শাহিন, পৌর মেয়র রেজাউল ইসলাম রেজা, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলমসহ সংশ্লিষ্ঠ ইউনিয়নের নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে (৫৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ঘরে ঢুকে গুলি করে হত্যা করে।
অনিয়ম করে যারা অযোগ্য প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন তাদের ভবিষ্যতে দলের কোন পদ-পদবী ও মনোনয়ন দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ে গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছে। ঘটনার পর সাময়িক সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ ছিল।