আবারও বাড়ানো হয়েছে আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়। নতুন ঘোষণা অনুযায়ী, বিলম্ব ফিসহ আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এসএসসি ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। আর ফি জমা দেয়া যাবে ২০ নভেম্বর পর্যন্ত।
বাড়ল
দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আরও ১ হাজার ৩০টি আসন বৃদ্ধি করা হয়েছে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তিচ্ছুরা বর্ধিত আসনে ভর্তি হতে পারবেন। এটি মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের জন্য সুখবরই বটে।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ডলারের দাম বাড়ানো হয়েছে। প্রবাসী আয়ের প্রতি ডলারের দাম এখন থেকে সর্বোচ্চ আড়াই শতাংশ বাড়ানো হয়েছে।
দেশের বাজারে আবার স্বর্ণের দাম বেড়েছে। সব থেকে ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৯ হাজার ৩৭৭ টাকা।
অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি সামাল দিতে ব্যাংকের পর এবার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) সুদহার বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনায় ঋণ ও আমানত দুটোরই সুদহার বাড়ানো হয়েছে।
ইসরায়েলের ওপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর লন্ডনের বিভিন্ন অংশে টহল জোরদার করা হয়েছে বলে রবিবার জানিয়েছে লন্ডন পুলিশ।
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। তবুও পেঁয়াজের দাম কমেনি খুচরা বাজারে। বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
একদিকে প্রণোদনার মাধ্যমে গ্রীষ্মকালীন পিয়াজ চাষ সম্প্রসারণ করা হচ্ছে। অন্যদিকে দেশিয় পদ্ধতিতে পিয়াজ সংরক্ষণের মাঁচা ঘর নির্মাণ কাজ চলছে।
সম্প্রতি ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য; আজ ৪ অক্টোবর থেকে তা কার্যকর হচ্ছে। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, এখন থেকে এই বর্ধিত ফি শিক্ষার্থী, শ্রমিক, পর্যটক— সবার ওপর কার্যকর হবে।
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময় চারদিন বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত এইচএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।