জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বুধবার রাত ৮টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়
পাশ ফেলের শর্ত ছাড়াই পরীক্ষায় বসলেই পোষ্য কোটায় ভর্তির দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। দাবি নিয়ে বুধবার সকাল নয়টা থেকে দুই ঘন্টা কর্মবিরতিও পালন করেন তারা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় প্রকাশ করা হবে।
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।
রাজধানীর রামপুরায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। তার নাম পুলক গোমেজ (২১)। তিনি কালীগঞ্জের বিতিম গোমেজের ছেলে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি শুরু হচ্ছে আজ থেকে। আগামী ২৫ জুলাই পর্যন্ত প্রথম ধাপে এ ভর্তি কার্যক্রম চলবে। বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স করার সুযোগ দেয়া হচ্ছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে চারটি বিষয়ে ভর্তির মাধ্যমে সুযোগ দেয়া হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে প্রথমবারের মতো চারটি বিষয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদন চাওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সকল ডিগ্রির নাম পরিবর্তন করে ‘এপ্লাইড স্ট্যাটিস্টিক্স এন্ড ডাটা সায়েন্স’ নামকরণ করা হয়েছে, যা আগে শুধুমাত্র এপ্লাইড স্ট্যাটিস্টিক্স নামে পরিচিত ছিল।
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ছাত্রী নিবাসের একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ববি শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।