চিত্রনায়িকা পরীমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করায় হাইকোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দুই বিচারক। বুধবার হাইকোর্ট ক্ষমা প্রার্থনার আবেদন জানান তারা।দুই বিচারক হচ্ছেন দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম।
বি
বাংলাদেশ আগামী দু’বছর মেয়াদে (২০২১-’২৩) সর্বসম্মতিক্রমে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) দক্ষিণ এশিয়া কমিশনের ভাইস-চেয়ার নির্বাচিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
আগামীকাল বৃহস্পতিবার তাজিকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিমি রায়িসি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর বলে পার্সটুডে এর খবরে জানা গেছে।
অঘোষিত রাশিয়া সফরে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। মঙ্গলবার মস্কোয় তার সঙ্গে সাক্ষাতে সিরিয়ার পুনর্গঠন কাজ ব্যাহত হওয়ার জন্য দেশটিতে বিদেশি সেনা উপস্থিতিকে দায়ী করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ফের বাড়ল। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৮৭০ জন। এর আগের দিন মারা যান ৬ হাজার ৮০৭ জন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেশের প্রতিটি ঘরে রাখার অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান । মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফকালে এই অনুরোধ করেন তিনি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড. গোলাম মাওলা মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার গুলশানের এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে একটি গন্ডগোল লাগিয়ে পেছনের দরজা দিয়ে কিছু করা যায় কি না, সেই অপচেষ্টা। বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে এবং সেকারণেই তারা সবসময় পেছনের দরজা খোঁজে।'
সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। সামাজিক মাধ্যমে তিনি এই ঘোষণা দিয়েছেন। এর আগে ২০১১ সালে টেস্ট ও ২০১৯ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন মালিঙ্গা।