দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের সাথে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। মঙ্গলবার বিকেল চারটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় এ বৈঠক শুরু হয়।
বি
শতভাগ টিকা নিশ্চিত হলে আগামী ২৭ সেপ্টেম্বরের পর খুলে দেওয়া হবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বিশ্ববিদ্যালয় খোলার আগে শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে সব ধরণের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদি মানসিকতার অংশ। বিএনপির শাসনামলে তারাই ফ্যাসিবাদি চর্চা করেছিলো। বিএনপি নিজেরাই ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করছে এবং তাদের মাঝে বিরাজ করছে ফ্যাসিবাদি মানসিকতা। বর্তমান সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়, গঠনমূলক সমালোচনাকে সরকার সবসময় স্বাগত জানায়।’
ইসলামি শরিয়াহ মোতাবেক হালাল পণ্যের সনদ দেবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সম্প্রতি শিল্প মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গেজেট জারি করেছে।
বেলফাস্টে সোমবার তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে দিলো আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখতে পারলেন না ব্রেন্ডন টেইলর।
আগামী ২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে। তবে তার আগে ওই তারিখের মধ্যে সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করা হবে।
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা আবারো এই করোনাকালীন সময়ে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এমন কি যারা টিকা নিয়েছেন তাদেরকেও তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার আবারও উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠকে করবে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৫০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ১২ কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসান আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।