ঢাকা টেস্টের প্রথম দিনে আকাশে কালো মেঘ নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। তবে সেদিন খেলা হয়েছে প্রায় পুরো দিনই। শেষ বিকেলে এসে আলোক স্বল্পতায় কয়েক ওভার কম খেলা হলেও বৃষ্টি হানা দেয়নি। তবে দ্বিতীয় দিনে এসে মিরপুরে খেলেছে শুধুই বৃষ্টি, নীরব দর্শক ছিলেন ক্রিকেটাররা!
বি
বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া যেকোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া অবস্থান নেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মন্টিটস্কি।
জনগণের জানমালের নিরাপত্তা ও রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ১৫৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে পাঁচজন বিশিষ্ট নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক-২০২৩।
নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনকে বিশ্রামে রেখেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কিউইরা অধিনায়ক করেছে টম ল্যাথামকে। এছাড়া ১৩ সদস্যের দলে নেই টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ের মতো ক্রিকেটাররা।
বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, সেটি বানচালের জন্য বিএনপি ততই মরিয়া হয়ে উঠছে।
ওল্ড ট্র্যাফোর্ডে হাড্ডাহাড্ডি লড়াই হলো। শেষ পর্যন্ত গোলের খেলায় জয় হলো ম্যানচেস্টার ইউনাইটেডেরই। ইংলিশ প্রিমিয়ার লিগের আগের জায়ান্ট চেলসির বিপক্ষে ম্যানইউর জয় ২-১ গোলের ব্যবধানে।
ইউরোপের বাজারে গত নভেম্বরে রিফারবিশড এয়ারপড প্রো ২ বিক্রি শুরু করে অ্যাপল। চলতি সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের বাজারেও এ ডিভাইসের বিক্রি শুরু হয়েছে। ২০৯ ডলার ব্যয়ে এটি কেনা যাবে।
৪১তম বিসিএসে নন-ক্যাডারের চূড়ান্ত সুপারিশ আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেওয়া হতে পারে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।