এবারও গুচ্ছে হতে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। একক ভর্তি পরীক্ষা হচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলোতে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষেও তিনটি গুচ্ছে ভাগ করে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের নাগরিক, করদাতা, ব্যবসায়ী এবং জনগণকে প্রয়োজনীয় কর সেবা দেওয়ার পাশাপাশি রাষ্ট্রের রাজস্ব ভান্ডারকে সমৃদ্ধ করার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে।
পোশাক খাতে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কারখানা মালিকেরা। সম্প্রতি এ সংক্রান্ত এক স্পষ্টীকরণ বিবৃতিতে এই প্রস্তুতির কথা জানিয়েছেন পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
ফুটবলের মতো ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়েছে আইসিসি। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এতে অংশ নেবে ২০ দল, যার ১৯টি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে করা মামলার রায় আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম এ মামলার রায় ঘোষণা করবেন। রায়ে তিন বছরের বেশি সাজা হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে মধ্যরাতে উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করায় সাংবাদিক ও শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠেছে ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।
সিরাজগঞ্জে হরতালের সমর্থনে জেলা বিএনপির নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা জেলার বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে বেশকিছু আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে তৃণমূল বিএনপি।
গোয়েন্দা পুলিশ বিএনপির নেতাকর্মীকে না পেয়ে তার স্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিএনপি ভোটে না এলেও অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে।