দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর আজ রোববার বিকেল সাড়ে ৪টায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে আমদানি শুরু হয়েছে। বাংলাদেশের ঢাকার আমদানিকারক এইচ এম সি এল নিলয় হিরো হুন্ডা কোম্পানী লিমিটেড এর ২৪টি ভারতীয় ট্রাকে করে মোটরসাইকেলের পার্টস আমদানির মধ্য দিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্যক কার্যক্রম শুরু হয়।
বেনাপোল
ঢাকা থেকে নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে বেনাপোলের সাদিপুর সীমান্তবর্তী একটি মাঠ থেকে শনিবার দিবাগত গভীর রাতে উদ্ধার করেছে বিজিবি।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৪১ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার বিকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে
ভারত-বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বেনাপোল-পেট্রাপোল চেকপোষ্টের নোম্যান্সল্যান্ডে ভারত থেকে আমদানিকৃত পণ্য লোড-আনলোড করা হবে এমন সিদ্ধান্ত নিয়েছে।
লকডাউনে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া ৪৪ জন বাংলাদেশী বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বিশেষ ব্যবস্থাপনায়।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশন কাস্টমসে দীর্ঘদিন থার্মাল স্ক্যানারের মনিটর নষ্ট থাকায় গত ১৭ জানুয়ারী থেকে হ্যান্ড থার্মাল দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিলো।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বেনাপোল স্থল বন্দরে।