ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমল। রবিবার (১১ জুলাই) দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫০৬ জন। শনিবারের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও এখনও তা ৯০০-এর কাছেই। গত ২৪ ঘণ্টায় করোনায় ৮৯৫ জন মারা গেছেন ভারতে। মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৪০ জনের। দেশটিতে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.১৬ শতাংশ।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
ভারত
ভারতে গত রোববার অনেক মুসলিম নারী হঠাৎ দেখতে পান অনলাইনে বিক্রির জন্য তাদের নিলামে তোলা হয়েছে। পেশাদার পাইলট অর্থাৎ বিমান চালক হানা মোহসিন খানও অন্য অনেকের মত হঠাৎ আবিষ্কার করেন তিনিও বিক্রির তালিকায়।
ভারতে আবারও চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। পশ্চিমবঙ্গ রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। মৃত্যু হয়েছে ১৭ জনের। তবে আশার আলো জাগিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়ে উঠেছেন ১,৩৩৬ জন।
পর্দায় বলিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা বালানের অভিনয়ে মুগ্ধ ভারতীয় সেনা একটি ফায়ারিং রেজিমেন্টের নাম রেখেছে তার নামে। কাশ্মীরের গুলমার্গের এক ফায়ারিং রেঞ্জ এখন থেকে পরিচিত হবে ‘বিদ্যা বালান ফায়ারিং রেঞ্জ’ নামে।
ভারত জুড়ে কোভিডে মৃত্যুর দৈনিক সংখ্যা জুলাইয়ের প্রথম দিনের পর ফের হাজারের গণ্ডি পার করল। যদিও গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে। তবে সক্রিয় রোগীর সংখ্যা সামান্য কমলেও তা সাড়ে ৪ লক্ষের বেশি রয়েছে।
ভারতে করোনার দৈনিক সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার (০৯ জুলাই) সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩৯৩ জন। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দৈনিক সংক্রমণ প্রায় ৫ শতাংশ কমেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৫২ হাজার ৯৫০।
আবারও বেড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের। বুধবার সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা ছিল কম।
করোনা আবহে যেকোনও কাজের জন্যই এখন প্রয়োজন কোভিড পরীক্ষার রিপোর্ট। কোথাও ঘুরতে যাওয়া থেকে শুরু করে, অফিসে কাজে যোগ দেওয়া, যেকোনও কাজেই প্রয়োজন এই রিপোর্ট। এর মধ্যে অনেকেই নিজের কার্যসিদ্ধির জন্য ভুয়া কোভিড রিপোর্টও তৈরি করেছে।
বেশ কিছুদিন ধরেই ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ঘরাফেরা করছে ৫০ হাজারের নিচে। টানা নিম্নমুখী ছিল অ্যাকটিভ কেসও। তবে, বৃহস্পতিবার যেন কিছুটা উলট চিত্র দেখা গেল। দীর্ঘদিন পর হঠাতই বাড়ল অ্যাকটিভ কেস। আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যাও। তবে, তাতে উদ্বেগের কোনও কারণ নেই বলেই মনে করছে স্বাস্থ্য মন্ত্রনালয়।
মোদীর নতুন মন্ত্রিসভায় বড় দায়িত্ব পেলেন বাংলার চার সাংসদ নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুর। নিশীথকে করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রনালয় প্রতিমন্ত্রী।