ভারত

প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ২৬০০ কেজি আম বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে

প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ২৬০০ কেজি আম বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে

যশোর প্রতিনিধি:ভারতের কেন্দ্রীয় সরকার প্রধান ও রাজ্য সরকার প্রধান সহ রাজনৈতিক নেতাদের জন্য বাংলাদেশের প্রাধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার  ২৬০ কার্টুন আম বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে।

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশীরা সপ্তাহে তিন দিন প্রবেশের অনুমতি

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশীরা সপ্তাহে তিন দিন প্রবেশের অনুমতি

যশোর প্রতিনিধি: এখন থেকে সপ্তাহে তিনদিন রবিবার,মঙ্গলবার,বৃহস্পতিবার ভারত থেকে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশে আসতে পারবে ।এ ধরনের একটি আদেশ স্বরাষ্ট্রমন্ত্রনায় থেকে বেনাপোল ইমিগ্রেশনে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব । গত ১৬ মার্চ থেকে কোন বাংলাদেশী যাত্রী বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারী হয়।

পশ্চিমবঙ্গে কমেছে মৃত্যু, একদিকে ২১ জনের প্রাণহানি

পশ্চিমবঙ্গে কমেছে মৃত্যু, একদিকে ২১ জনের প্রাণহানি

ভারতের পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৩৯১ জন। পাশাপাশি বাড়ছে সুস্থতা। যা নিঃসন্দেহে আশা জোগাচ্ছে আমজনতাকে। একদিনে ২১ জনের মৃত্যু হয়েছে।  

ভারতে করোনায় মৃতু ও সংক্রমণ কমেছে

ভারতে করোনায় মৃতু ও সংক্রমণ কমেছে

করোনার বিরুদ্ধে শক্ত হাতেই যুদ্ধ করছে ভারত। পরপর দু’দিন নিম্নমুখী দেশটির করোনা সংক্রমণ। অ্যাকটিভ কেস কমার পাশাপাশি স্বস্তি জোগাচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৪ হাজার ১১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৭৩৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ১ হাজার ৫০ জন।

পশ্চিমবঙ্গে সিনেমা হলে আগুন

পশ্চিমবঙ্গে সিনেমা হলে আগুন

পশ্চিমবঙ্গের একটি সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রাবর (০২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিখ্যাত প্রেক্ষাগৃহ ‘মিনি জয়া’য় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। দ্রুত আগুন ছড়াতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফায়র সার্ভিসের ১০টি ইঞ্জিন। ধীরে ধীরে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়তে থাকে। ভিতরে এক মহিলা আটকে ছিলেন। 

তৃতীয় দেশ হিসাবে ভারত করোনায় মৃত্যু পর করল ৪ লাখ

তৃতীয় দেশ হিসাবে ভারত করোনায় মৃত্যু পর করল ৪ লাখ

করোনার দ্বিতীয় ধাক্কা অনেকটাই সামাল করে ফেলেছে ভারত। ইতিমধ্যেই দেশটির কেন্দ্রীয় সরকারের একাধিক নেতামন্ত্রী এই দাবি করেছেন। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। এখনও মারণ ভাইরাসের কবলে দেশটিতে দৈনিক হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হচ্ছে। যার ফলে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ৪ লক্ষের গণ্ডি। আমেরিকা এবং ব্রাজিলে ৪ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ভারতে করোনায় একদিনে আরও ১০০৫ জনের মৃত্যু

ভারতে করোনায় একদিনে আরও ১০০৫ জনের মৃত্যু

আবারও বাড়ল ভারতের দৈনিক করোনাভাইরাস সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। বুধবার এই আক্রান্তের সংখ্যা ছিল ৪৫ হাজার ৯৫১ জন। অর্থাৎ বুধবারের তুলনায় বৃহস্পতিবার আক্রান্ত বেড়েছে প্রায় ৬ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪ জন।

করোনায় পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় ২৯ জনের মৃত্যু

করোনায় পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় ২৯ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গে তিন মাস পর গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ দেড় হাজারের নিচে। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪৭৮ জন। ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ২৯ জনের। সংখ্যাটা আগের দিনের তুলনায় সামান্য হলেও কম। ঊর্ধ্বমুখী সুস্থতার হার। 

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮১৭; আক্রান্ত ৪৫,৯৫১

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮১৭; আক্রান্ত ৪৫,৯৫১

ফের বাড়ল ভারতে দৈনিক করোনাভাইরাস সংক্রমণ। তিন মাসেরও বেশি সময় পর মঙ্গলবার তা নেমেছিল ৪০ হাজারের নীচে। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের বুলেটিন অনুসারে, দেশটির দৈনিক আক্রান্ত ৪৫ হাজার ৯৫১। এ নিয়ে মোট সংক্রমিত হলেন ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮ জন।