ভারত

প্রথম ত্রিপুরা হিসাবে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হলেন প্রতিমা ভৌমিক

প্রথম ত্রিপুরা হিসাবে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হলেন প্রতিমা ভৌমিক

ভারতের ত্রিপুরা রাজ্যকে বড় উপহার দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ত্রিপুরা থেকে স্থান পেলেন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ। বুধবার (০৭ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নেন পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের সাংসদ। ত্রিপুরায় বামদের দাপটে বিজেপি যখন কার্যত অস্তিত্বহীন ছিল, তখন থেকে বিজেপি করে আসছেন প্রতিমা।

পশ্চিমবঙ্গে একদিনে করোনায় মৃত্যু-১৬, আক্রান্ত ৯৮২

পশ্চিমবঙ্গে একদিনে করোনায় মৃত্যু-১৬, আক্রান্ত ৯৮২

সামান্য বাড়ল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। একইসময় মৃত্যু হয়েছে ১৬ জনের। তবে এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৫৮৬ জন। যা দৈনিক আক্রান্তের চেয়ে অনেকটাই বেশি।

ভারতে করোনায় মৃত্যু ৯৩০

ভারতে করোনায় মৃত্যু ৯৩০

ভারতের বিভিন্ন রাজ্যে গত ২৪ ঘণ্টায় একধাক্কায় প্রায় ৯ হাজার জনের মধ্যে করোনায় সংক্রমণ ছড়াল। সেই সঙ্গে ওই সময়ের মধ্যে কোভিডে মৃত্যুও একলাফে বেড়ে হয়েছে ৯৩০। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ আগের দিনের থেকে কম হলেও সংক্রমণের মোট হার নিম্নমুখী হয়েছে।

পশ্চিমবঙ্গে করোনায় ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ৯৬২

পশ্চিমবঙ্গে করোনায় ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ৯৬২

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছেন। গতকালের মতো মঙ্গলবারও রাজ্যে দৈনিক সংক্রমণ ১০০০-এর নিচে। এদিন মোট আক্রান্তের সংখ্যা ৯৬২। তবে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্কের মধ্যেও যে বিষয়টি স্বস্তি দিচ্ছে, তা হল নিম্নমুখী পজিটিভিটি রেট।

ভারতসহ ৮ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

ভারতসহ ৮ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

দেশে কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে ভারতসহ আটটি দেশ থেকে যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বেবিচক এ তথ্য জানায়।

ভারতে ১১১ দিনে সর্বনিম্ন সংক্রমণ, মৃত্যু ৫৫৩

ভারতে ১১১ দিনে সর্বনিম্ন সংক্রমণ, মৃত্যু ৫৫৩

ভারতে আসন্ন করোনার তৃতীয় ঢেউ। আগস্টেই তা দেশটিতে আছড়ে পড়বে বলে সম্প্রতি এক সমীক্ষার দাবি। তবে তার আগে দেশটির করোনা চিত্র বেশ স্বস্তিসূচক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন।

চাকরি খুঁজছেন মহেন্দ্র সিং ধোনি!

চাকরি খুঁজছেন মহেন্দ্র সিং ধোনি!

শিক্ষকতার চাকরির জন্য আবেদন করেছেন মহেন্দ্র সিং ধোনি! এখানেই শেষ নয়। ধোনির বাবার নাম নাকি শচীন তেন্ডুলকর! ভারতের ছত্তিশগড়ে শিক্ষক নিয়োগের সময় উঠে এল এমনই এক অদ্ভুত প্রার্থীর পরিচয়। যাকে ঘিরে স্বাভাবিক ভাবেই বিতর্ক ঘনিয়েছে। সেই সঙ্গে তৈরি হয়েছে মজার আবহও।

পশ্চিমবঙ্গ: করোনায় ২০ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গ: করোনায় ২০ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১২৯৭ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ১৭৭৭জন। এই মুহূর্তে রাজ্যে করোনা থেকে সুস্থতার হার ৯৭.৫৭ শতাংশ। যা বেশ আশাব্যাঞ্জক চিকিৎসক মহলের কাছে। 

ভারতের বেশির ভাগ মুসলিম শরিয়াহ আদালতের সমর্থক

ভারতের বেশির ভাগ মুসলিম শরিয়াহ আদালতের সমর্থক

ভারতের বেশির ভাগ মুসলিম শরিয়াহ আদালতকে সমর্থন করে। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টার কর্তৃক পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে, দেশটির মুসলিম জনগোষ্ঠী নিজেদের পারিবারিক বিরোধ সমাধান, উত্তরাধিকার সম্পদ বণ্টন ও বিয়েবিচ্ছেদসহ বিভিন্ন ইস্যুর সমাধানে শরিয়াহ আদালতে শরণাপন্ন হওয়াকে সমর্থন করে।