জম্মুতে ফের ড্রোন উদ্বেগ। এক নাগাড়ে চতুর্থ দিনেও ভারতীয় সেনাঘাঁটির আশপাশে উড়তে দেখা গেল সন্দেহভাজন উড়ন্ত যান। ফলে উপত্যকায় সর্বত্র হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
ভারত
গত বছরের চেয়েও এবার বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে নোভেল করোনা ভাইরাস । পরিসংখ্যানই সে প্রমাণ দিচ্ছে। কারণ ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৯৮ জন চিকিৎসক ।
ভারতের রাজধানী দিল্লীতে এক বিস্ফোরণে ৪জনের মৃত্যু হয়েছে । মঙ্গলবার গভীর রাতে রাজধানীর একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
করোনাভাইরাসের সংক্রমণ নিম্নমুখী হলেও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বেড়েছে মৃত্যু। আগের দিনের তুলনায় সামান্য হলেও মৃতের সংখ্যা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। তবে কমেছে সংক্রমণ। সুস্থতার হার ৯৭.৪১ শতাংশ। এদিন মৃত্যু হয়েছে ৩৫ জনের।
দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি তিনি। কিন্তু কর দিতেই প্রতি মাসে বেতনের ৫৫ শতাংশ বেরিয়ে যায়। উত্তরপ্রদেশ সফরে গিয়ে এমনই দাবি করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ-ভারতসহ ছয় দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। সোমবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানায় তুরস্কের গণমাধ্যম আনাদোলু।
ভারতের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যগুলোকে ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে তা কার্যকর করতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।
ভারতে কংগ্রেসকে ছাড়া বিজেপি-বিরোধী জোট অবাস্তব— মোটের উপর এ ব্যাপারে একমত এনসিপি নেতা শরদ পওয়ার থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পওয়ারের বাড়ি বিরোধী রাষ্ট্রমঞ্চের প্রথম বৈঠকে কংগ্রেসের বড় কোনও নেতাকে আমন্ত্রণ জানানো না-হলেও, স্পষ্ট করে দেওয়া হয়েছে, কংগ্রেস-বিরোধী নয় ওই মঞ্চ। তবে প্রশ্ন, কংগ্রেস থাকলেও ২০২৪-এর লোকসভা ভোটে বিরোধী জোটের নেতৃত্বের রাশ কি তার হাতে থাকবে?
ভারতে টুইটারের প্রধান মণীশ মাহেশ্বরীকে মঙ্গলবার (২৯ জুন) আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। টুইটারে বিকৃত মানচিত্র প্রকাশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে জন্য এই আটক বলে জানা গেছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে। বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরে অভিযোগ দায়ের করেন।
৪০ হাজারের নীচে নেমে গেল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। ১৯ মার্চের পর এই প্রথমবার দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কম হল। অর্থাৎ ১০২ দিন পর তা ৪০ হাজারের নীচে নামল। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন।