নোয়াখালীর সুবর্ণচরে মাদকবিরোধী সমাবেশে এসে খোকা নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মাদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন।
রাজধানীর বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. জয়নাল আবেদীন ওরফে মিন্টু (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদককারবারি মিজান ওরফে কুত্তা মিজানকে (৩৫) গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
গাইবান্ধায় ২৮৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ জাহিদুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘মাদক ও বাল্যবিয়েকে না বলি, সুন্দর বাংলাদেশ গড়ি’— স্লোগানে গোপালগঞ্জে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে আট মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামি, মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ও ওয়ারেন্টভুক্তসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামালপুরের মাদারগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী ও তাঁর সহপাঠীদের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাঁদের স্বজনরা।