রংপুর

রংপুরে কোরবানির হাটে হাসিলের নামে অতিরিক্ত অর্থ আদায়, জরিমানা

রংপুরে কোরবানির হাটে হাসিলের নামে অতিরিক্ত অর্থ আদায়, জরিমানা

রংপুর বিভাগের শতাধিক কোরবানির হাটে হাসিলের নামে অতিরিক্ত ৫৬ কোটি টাকা চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে। প্রতিটি গরুর হাটের সরকারের নির্ধারিত হাসিলের চেয়ে দ্বিগুণ টাকা আদায় করা হচ্ছে। 

ইসলামী ব্যাংকের রংপুর জোনের কর্মকর্তা সম্মেলন

ইসলামী ব্যাংকের রংপুর জোনের কর্মকর্তা সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রংপুর জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) রংপুরের প্রাইম মেডিক্যাল কলেজ মিলনায়তনে এ সম্মেলন হয়। 

রংপুরে ৩ মাদক কারবারি গ্রেফতার

রংপুরে ৩ মাদক কারবারি গ্রেফতার

রংপুর মেট্রোপলিটন পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে একটি কাভার্ডভ্যান থেকে ৫৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

রংপুরে বিএসটিআইয়ের অভিযানে ২ জনের জেল

রংপুরে বিএসটিআইয়ের অভিযানে ২ জনের জেল

রংপুর বিএসটিআই’র অভিযানে ২ ব্যক্তির এক বছর করে জেল এবং কারখানার যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। বিএসটিআই বিভাগীয় কার্যালয় এবং রংপুর জেলা প্রশাসন ও র‌্যাব যৌথ ভাবে বৃহস্পতিবার বিকেলে রংপুর মহানগরীতে এ অভিযান চালায়। 

রংপুরে দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে

রংপুরে দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে রংপুরের সদর ও তিস্তা নদী বেষ্টিত গঙ্গাচড়া উপজেলার ১৪টি ইউনিয়নে ১৬২টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ দুই উপজেলায় ৩ লাখ ৭৬ হাজার ৮৬৫ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ২৭৭ জন এবং নারী ১ লাখ ৮৮ হাজার ৫৮৭ জন।  নির্বাচনে দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিড়ির শুল্ক প্রত্যাহার করে কুটির শিল্প ঘোষণার দাবিতে রংপুরে সমাবেশ

বিড়ির শুল্ক প্রত্যাহার করে কুটির শিল্প ঘোষণার দাবিতে রংপুরে সমাবেশ

বঙ্গবন্ধুর আমলের মতো বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহার করে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা দাবি জানান বিড়ি শ্রমিকরা। পার্শ্ববর্তী দেশ ভারতের মতো সরকার কর্তৃক শ্রমিকদের সকল প্রকার সুযোগ সুবিধা দাবি করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান তারা।

বিভিন্ন দাবিতে অর্থমন্ত্রীর নিকট রংপুর বিড়ি মালিক সমিতির স্মারকলিপি প্রদান

বিভিন্ন দাবিতে অর্থমন্ত্রীর নিকট রংপুর বিড়ি মালিক সমিতির স্মারকলিপি প্রদান

রংপুর বিড়ি শিল্প মালিক সমিতি আসন্ন বাজেটে প্রাক্কালে বিড়ি শিল্প রক্ষা এবং জাল ব্যান্ডরোল রোধ, নকল বিড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন সমস্যা নিয়ে অর্থমন্ত্রীর নিকট দাবী দাওয়া উপস্থাপন করেন।