রংপুরের পাগলাপীরের সলেয়াশাহ এলাকায় একটি মাইক্রোবাস সিএনজিকে ধাক্কা দিলে পাঁচজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।
রংপুর
বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্র থেকে বিড়ি শিল্পকে বাঁচাতে বৃহত্তর রংপুর জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিড়ি শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
পূর্ব ঘোষণা ছাড়াই বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে এনা, নাবিল, সৌখিন ও শাহ ফতেহআলী পরিবহনের কিছু কিছু বাস চলাচল করতে দেখা গেছে। বেতন ভাতা পরিশোধ থাকায় কর্মবিরতি নেই তাদের শ্রমিকদের।
আগামী বাজেটে বিড়িতে শুল্ক কমানো, অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে রংপুর বিড়ি শ্রমিক ইউনিয়ন। সোমবার বেলা সাড়ে ১১ টায় রংপুর চেম্বার অব কমার্স এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বান্দরবানের রুমায় কুসংস্কারকে কেন্দ্র করে তাবিজ-কবচের অভিযোগে পাড়াবাসীর হামলায় পাড়া প্রধান কার্বারীসহ একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় মামলায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৬ জনসহ মোট ২৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিখোঁজের ৫ দিন পর পরিত্যক্ত ভবন থেকে আহেলা বেগম (৩২) নামে এক নারীর হ্মতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে রংপুর ও রাজশাহী বিভাগের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।
রংপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মনোয়ারুল ইসলাম মিঠু (৪০) নামে এক শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ধর্ষণের শিকার ছাত্রীকে দেয়ারও আদেশ দিয়েছেন আদালত।
রংপুর, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।