বেশ কিছু সহজ উপাদান খালি পেটে খাদ্য আকারে গ্রহণ করলে সেটা ইমিউনিটি বৃদ্ধি করতে সাহায্য করে। খালি পেটে খাওয়ার প্রধান কারণ হলো পেটে খালি থাকলে আমাদের হজমের সিস্টেম ভালো ভাবে কাজ করে, ফলে উপাদান গুলি গ্রহণ করলে তার যথাযথ কার্যকারিতা পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক কোন কোন খাবার গুলি খালি পেটে খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
রসুন
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হাজির হয় নানাবিধ রোগ বালাই। তার উপর রয়েছে মহামারি করোনাভাইরাস। এই পরিস্থিতিতে সুস্থ থাকতে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে শরীরে চাই রোগ প্রতিরোধ ক্ষমতা।
প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে রসুন খেতে পারেন রোজ। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
রসুনের ছোট ছোট কোয়ার ভেতরে লুকিয়ে রয়েছে রোগ প্রতিরোধের এত অসাধারণ ক্ষমতা। তিন হাজার বছর আগে গ্রীক চিকিৎসক ‘হিপোক্রেটাস’ (যাকে চিকিৎসাবিজ্ঞানের জনকও বলা হয়) তিনি তার রোগীদের সুস্থ থাকার জন্যে প্রতিদিন একটা করে রসুন খেতে বলতেন।