র

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের নারীদের

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের নারীদের

পিছিয়ে থেকেও সিরিজ জিতে নিলো বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো ২-১ ব্যবধানে। আজ মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ৭ উইকেটে।

বৃহস্পতিবারের রোজার ফজিলত

বৃহস্পতিবারের রোজার ফজিলত

বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সপ্তাহের দুটি দিন সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখতেন। এ ব্যাপারে তিনি (সা.) বলেছেন, ‘সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন, যে দিন দুটিতে বান্দার আমলসমূহ মহান আল্লাহর সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক- এটাই আমি পছন্দ করি’। (মুসলিম)

সফলতার সাথে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি : প্রধানমন্ত্রী

সফলতার সাথে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি : প্রধানমন্ত্রী

দেশকে বদলে দিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি সফলতার সাথে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছেন।

এ সময় তিনি বলেন, গত ১৫ বছরে অর্জিত অগ্রগতি সবার কাছে দৃশ্যমান হওয়ায় এখন সবাই বাংলাদেশকে সম্মান করে।

গাজার বৃহত্তম হাসপাতালে ইসরায়েলের হামলা

গাজার বৃহত্তম হাসপাতালে ইসরায়েলের হামলা

অবরুদ্ধ গাজার বৃহত্তম হাসপাতালটির প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। শুক্রবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হামাস। গাজার হামাস সরকার এবং আল-শিফা হাসপাতালের পরিচালক হামলার জন্য ইসরায়েলি সেনাদের দায়ী করেছে। 

আগামী সপ্তাহ শেষে বৃষ্টি হতে পারে

আগামী সপ্তাহ শেষে বৃষ্টি হতে পারে

আগামী সপ্তাহের শেষের দিকে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ওই সময়ে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আগাম জাতের আমন ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা

আগাম জাতের আমন ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা

দিনাজপুরে আগাম জাতের আমন কাটা শুরু হয়েছে। ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলায় এবার ৪৭ হাজার হেক্টর জমিতে আগাম জাতের আমন ধান আবাদ হয়।

ভারতে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি সেবা

ভারতে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি সেবা

ভারতে ট্রাফিকের ঝক্কি কমাতে চলেছে ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ নামের এক সংস্থা। আগামী ৩ বছরের মধ্যে ভারতের মাটিতে ই-এয়ার ট্যাক্সি চালু করতে চলেছে তারা, যা নিমেষেই আকাশপথে যাত্রীদের পৌঁছে দেবে গন্তব্যে।

নীলচক্র’ সিনেমায় আরিফিন শুভ

নীলচক্র’ সিনেমায় আরিফিন শুভ

ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন অভিনেতা আরিফিন শুভ। ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তির পর দেশজুড়ে চলছে তাকে নিয়ে প্রশংসা। এ সিনেমায় তার অভিনয় দেখে সবাই মুগ্ধ। দর্শকদের এমন ভালোবাসায় ভাসছেন তিনি। এরই মাঝে আরিফিন শুভ নতুন সিনেমার কথা জানালেন।