রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় মো. স্বপন (২০) নামে প্রবাসী যুবক নিহত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) রাত সোয়া ৭টায় ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক আহামেদ।
- বসুন্ধরায় রূপায়ণ বুলেভার্ড প্লাজার ভিত্তিপ্রস্তর স্থাপন
- * * * *
- খুলনায় "মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস" বইয়ের মোড়ক উন্মোচন
- * * * *
- বাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
- * * * *
- অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়
- * * * *
- খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
- * * * *
র
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে দুইদিন ধরে বন্ধ রয়েছে জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপে সাগর পথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে বলে জানা গেছে।
নোয়াখালীতে প্রাইভেটকারের ধাক্কায় ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন, মোটরসাইকেলচালক মো. রাব্বি হোসেন (২৭) ও পথচারী মো. মিলন (৩৫)।
চাকরি রাজস্ব খাতভুক্ত করার দাবিতে আন্দোলনরত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সেসিপ) কর্মকর্তা-কর্মচারীরা আগামী ৪ নভেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন।
রাজশাহীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেসমিন বেগম (৫০) এবং পলাশ ইসলাম (২৯) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুরে শরীফ মিয়া নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর পর জন্ম নিয়েছে তার সন্তান। গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি মেডিকেলে ওই শিশুর জন্ম হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা রাশেদা নামের এক নারী হাজতি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৪টার দিকে সদর হাসপাতালে মহিলা ওয়ার্ড থেকে কৌশলে পালিয়ে যান রাশেদা বেগম (৩৫)।
হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির বিপরীতে নগদ সহায়তার জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য এখন থেকে নগদ সহায়তার আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক।