শ্রীলংকা ও পাকিস্তানে যৌথভাবে অনুষ্ঠিত হবে ১৬তম এশিয়া কাপ ক্রিকেট। এ আসরে খেলতে আজ দুপুরে শ্রীলংকার রাজধানী কলম্বোর পথে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকার মাটিতে প্রথম ম্যাচ খেলার পর পাকিস্তানের লাহোরে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের।
র
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ছয়টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ সময় একজনকে আটক করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দুপুরে জেলা কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত এলাকা থেকে ফারুক হোসেন নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
প্রতিদিনই আমাদের জরুরি প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। আসুন জেনে নেই রোববার (২৭ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে ক্লিন হোয়াইটওয়াশ করে আবার র্যাঙ্কিংয়ের শীর্ষে বাবর আজমের দল। এর ফলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১ নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে টপকে গেছে পাকিস্তান। এ নিয়ে দ্বিতীয়বার আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল পাকিস্তান।
প্রাকৃতিক দুর্যোগের কারনে স্থগিত হওয়া তিন বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ (রোববার)। বোর্ডগুলো হলো- চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ ১২ ভাদ্র। ১৯৭৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। শিরোপা জয়ের পর দলের ফুটবলার জেনিফার হারমোসোর মাথায় দুহাত রেখে চুমু দিয়ে বসেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস।
ইংলিশ মিডিয়াম স্কুলগুলোয় রি-অ্যাডমিশন বা পুনরায় ভর্তি ও টিউশন ফি বৃদ্ধি বাতিলসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল পেরেন্টস ফোরাম।
ফুচকা খেতে ভালবাসেন না এমন মানুষ কমই আছে। স্ট্রিটফুড হিসেবে ফুচকা খুবই জনপ্রিয় । ছোট থেকে বড় সবারই পছন্দ ফুচকা। শুধু স্বাদ নয়, ফুচকা যে গুণেও অনন্য তা হয়তো অনেকেই জানেন না। ফুচকায় রয়েছে অনেক গুণ।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ এখন যোগাযোগের অন্যতম মাধ্যম। ফেসবুকের বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য মেসেঞ্জারের জুড়ি নেই।