র

কেরানীগঞ্জে বসতবাড়িতে ভাঙচুর, টাকা ও স্বর্ণালংকার লুট

কেরানীগঞ্জে বসতবাড়িতে ভাঙচুর, টাকা ও স্বর্ণালংকার লুট

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এসময় বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে দুলাল (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

ইসলামে যাদের সঙ্গে বিবাহ বন্ধন হারাম

ইসলামে যাদের সঙ্গে বিবাহ বন্ধন হারাম

ইসলামি শরিয়তে বিবাহ একটি পবিত্র ইবাদত এবং সুশৃঙ্খল সমাজব্যবস্থার মূল ভিত্তি। নবী করিম (সা.) সামর্থ্যবান যুবসমাজকে দ্রুত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন, কারণ এটি দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। তবে এই পবিত্র সম্পর্কের ক্ষেত্রে বংশের পবিত্রতা ও সামাজিক শৃঙ্খলা রক্ষার্থে শরিয়ত সুনির্দিষ্ট কিছু সীমারেখা নির্ধারণ করেছে। পবিত্র কুরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট কিছু নারীর সঙ্গে বিবাহ চিরতরে বা সাময়িকভাবে হারাম।

অলৌকিক শক্তির ভয় দেখিয়ে হাতিয়েছেন লাখ লাখ টাকা

অলৌকিক শক্তির ভয় দেখিয়ে হাতিয়েছেন লাখ লাখ টাকা

মানুষের অসহায়ত্বই ছিল তার পুঁজি, আর অলৌকিক ক্ষমতার গল্প ছিল প্রতারণার অস্ত্র। টিকটকে কখনো তান্ত্রিক, কখনো কিশোরগঞ্জের পাগলা মসজিদের খাদেম পরিচয়ে মানুষের বিশ্বাস অর্জন করতেন তিনি । হাঁড়, মাছ ও পাখি দিয়ে কবিরাজির ভিডিও বানিয়ে তৈরি করতেন অলৌকিক শক্তির ধারণা। এরপর পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে পাততেন প্রতারণার ফাঁদ ।

রংপুরে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত জামায়াত নেতা বললেন, ‘একটু শাসন করা হয়েছে’

রংপুরে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত জামায়াত নেতা বললেন, ‘একটু শাসন করা হয়েছে’

রংপুরের পীরগঞ্জে স্থানীয় জামায়াতে ইসলামির নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে এক কিশোরকে গাছে বেঁধে রাতভর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন

ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন

রণাঙ্গন থেকে ড্রোন উড়িয়ে আহত সেনাকে নিরাপদে সরিয়ে এনে নতুন এক ইতিহাস তৈরি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একে একটি নজিরবিহীন ও যুগান্তকারী অর্জন হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। বিশ্বের বুকে ড্রোন ব্যবহার করে কোনো যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি আকাশপথে আহত সেনাকে উদ্ধারের ঘটনা ‌এটিই প্রথম।

ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩

ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের এক রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৩ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির গৃহযুদ্ধ তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সোমবার এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসনিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ

স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ

ইউক্রেনে স্পেসএক্সের স্টারলিংক ব্যবস্থার সামরিক ব্যবহারে বিধিনিষেধ ইচ্ছাকৃত বলে মনে করছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, সংযোগে ধীরগতি ও বিচ্ছিন্নতার কারণে রুশ ড্রোন প্রতিরোধ এবং সম্মুখসারিতে খাবার ও রসদ সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে এর পেছনে হোয়াইট হাউসের ভূমিকা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের শেনজেনে বৈঠকটি হতে পারে। তবে বৈঠক আয়োজন কিংবা আলোচ্যসূচি নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।