নৌকা মার্কায় নিজের ভোট দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ আমার কেন্দ্র। অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে আমি ভোট দিলাম
- ইনস্টাগ্রামে বড় আপডেট: ফিডে কমবে হিংসাত্মক ও আপত্তিকর কনটেন্ট
- * * * *
- বেলিয়া এক্সপোতে সিপিডিএল ভার্টিক্যালের চমক
- * * * *
- সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র্যালি ও আলোচনা সভা
- * * * *
- ওয়ালটনের ইভি প্রকল্পের মনিটরিং ডিরেক্টর হলেন তরুণ উদ্যোক্তা রিফা তাছনিয়া
- * * * *
- আবাহনী-মোহামেডান মেলবন্ধন
- * * * *
র
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের সংসদীয় আটটি আসনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন সংশিষ্টরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার সকালে নির্বাচনী এলাকায় বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের বড় রাজাপুরে উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে (মন্ত্রী মহোদয়ের বাড়ি সংলগ্ন) তিনি ভোট দেন।
রাজধানীর মিরপুরে দারুসসালাম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের অভিযোগ উঠেছে। অভিযোগকারী আব্দুল কাদের জানান, তার ভোট আগেই দিয়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।রবিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমাদের আন্দোলন চলছে, চলবে। দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানাই। আজকেএকতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই।'
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ভোট বর্জণের ঘোষণা দিয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন- জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা. আবুল হোসেন দীপু ও অ্যাডভোকেট কায়সার আহমেদ। রবিবার সকালে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন তারা।
নারায়ণগঞ্জের-১ আসনের রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পর্যবেক্ষণে এসে নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলেছেন তৃণমূল বিএনপির সদস্য সচিব তৈমূর আলম খন্দকার।
ভোটের সকালেই নিজের ভোট প্রদান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি রাজশাহী-৬ আসনে টানা চতুর্থবার সংসদ সদস্য হওয়ার জন্য ভোটে লড়ছেন।
চট্টগ্রামে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৩০ মিনিট আরাকান সড়ক দখল করে রাখে বিএনপির কর্মী-সমর্থকরা।