ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডার পাশের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মনির (৩৫) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে।
সড়ক দুর্ঘটনায়
বরগুনার বামনা উপজেলা আঞ্চলিক মহাসড়কের চাড়াখালি ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কে মোটরসাইকেল ও ট্রাক সংঘর্ষে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য জয় দে নিহত হয়েছেন।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া (২৩) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
মাদারীপুরের ডাসারে পৃথক সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৪) ও মো. হাফিজ (৩১) নামের দু’জন মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
চলতি বছরের প্রথম তিন মাসের তুলনায় পরের তিন মাসে (এপ্রিল-জুন) সড়ক দুর্ঘটনায় শিশুমৃত্যুর হার ১৬ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। একই সময়ে নারী মৃত্যুর হার কমেছে আট দশমিক ৫৩ শতাংশ।
চলতি বছরের মে মাসে সারাদেশে ৪৯১টি সড়ক দুর্ঘটনায় ৪০৮ জন নিহত এবং আহত হয়েছেন ৬৩১ জন। নিহতের মধ্যে ৬৭ জন নারী এবং ৭৮ জন শিশু। এপ্রিলের তুলনায় মে মাসে সড়ক দুর্ঘটনা কিছুটা কমেছে। শুক্রবার রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় আহত দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে কভার্ডভ্যান-মোটর সাইকেল ও পিকাপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত এবং একজন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার বালিপাড়া ইউনিয়নের বইন্যার ব্রিজ এলাকায় রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি ত্রিশাল থানা পুলিশ।