দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিবেদক রাশেদ রাব্বিকে সভাপতি এবং দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক মাইনুল হাসান সোহেলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদক
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে হোসাইন আহমদ হেলাল সভাপতি (নতুন চাঁদ) ও সাইদুল ইসলাম পাবেল (বাংলাদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির-২০২৪ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান নির্বাচিত হয়েছেন।
নাশকতা পরিকল্পনার সময় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক তারেক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মকর্তা সমিতির দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ-২০২৪-২৫ এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) টিপু সুলতান (২৭৪) ও সাধারণ সম্পাদক হিসেবে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার ওয়ালিদ হাসান মুকুট (২৭৯) নির্বাচিত হয়েছেন।
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৪ ইং) নির্বাচিত হয়েছে।
নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার ওপর ক্ষোভ ঝেড়েছেন।
চার বছর আগে পল্টন থানায় করা একটি মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় তিনি আগে অস্থায়ী জামিনে ছিলেন।
নাশকতার এজাহারভুক্ত আসামি সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশকে (৪০) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মধ্যরাতে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারকে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে থানায় হস্তান্তর করেছে র্যাব-৭।