দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র ও ঈগল প্রতীকের প্রার্থীর কর্মীদের মারধর, অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর, আগুন ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
স্বতন্ত্র
মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রার্থী ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পাশে নেই তার তিন সৎ বোন।
গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে গুলির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর দু’জন সমর্থক আহত হয়েছেন।
কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-২ আসন। এ আসনে এবার ভোটের লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ডা: হামিদুল হক খন্দকারের সাথে জাতীয় পার্টির (লাঙল) প্রার্থী পনির উদ্দিন আহমেদের
শেরপুর-১ আসনের নৌকার প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ নানা অনিয়মের অভিযোগে এনে নিজের শঙ্কার কথা জানালেন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) ছানোয়ার হোসেন ছানু। রবিবার দুপুরে শহরের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান। (মহম্মদপুর- শালিখা উপজেলা) মাগুরা-২ আসন থেকে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি। এই আসনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের চার বারের নির্বাচিত সংসদ সদস্য বীরেন সিকদার।
শরীয়তপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর নির্বাচনী মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শেরপুর-১ (সদর) আসনে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক) দুই সমর্থককে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় প্রতীক পেয়ে পরের দিন ভোরেই মারা গেলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক।
নির্বাচনী প্রচরণায় আচরণবিধি ভঙ্গের দায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের ৩ জন সমর্থককে ৩০ হাজার ঢাকা জরিমানা করা হয়েছে।