বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি যাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন।হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, সোমবার পর্যন্ত ৪২ হাজার একজন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৮ হাজার ৬১৬ জন রয়েছেন।
হজ
পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪০ হাজারের বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, রোববার দিনগত রাত ২টা পর্যন্ত ৪০ হাজার ২০০ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ৮১৫ জন।
আরবি ১২ মাসের মধ্যে জিলহজ অত্যন্ত গুরুত্ব ও ফজিলতপূর্ণ একটি মাস। বিশেষ করে এ মাসের প্রথম ১০ দিন বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এ মাসের প্রথম ১০ রাতের কসম খেয়েছেন। ‘শপথ ফজর-কালের এবং ১০ রাতের’। (আল ফাজর : ১-২) মুফাসসিরিনদের মতে, ওই ১০ রাত বলতে জিলহজের প্রথম ১০ দিন উদ্দেশ্য।
পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত প্রায় ৩৯ হাজার যাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন।
নবী-রাসূলের মধ্যে হজরত ইবরাহিম আ: অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। সাতজন নবী-রাসূল ছাড়া সব নবী-রাসূল তাঁর বংশ থেকে এসেছেন। তিনি মুসলমানদের জাতির পিতা। ইবরাহিম সুরিয়ানি ভাষার শব্দ। অর্থ আবে রাহিম-দয়ালু পিতা। শিশুদের প্রতি দয়ালু হিসেবে খ্যাত ছিলেন বলে তিনি এ নামে ভূষিত হন। আর এ কারণে পরকালে তিনি ও তাঁর স্ত্রী মুমিনদের অপ্রাপ্ত বয়সে মৃত সন্তানদের দায়িত্বশীল হবেন। (তাফসিরে কুরতুবি প্রথম খণ্ড, পৃষ্ঠা-৭৩)
কোটা বেড়েছে বাংলাদেশের হজযাত্রীর। এ বছর অতিরিক্ত আরো দুই হাজার ৪১৫ জন মুসল্লি হজ করত পারবেন।
বুধবার রাতে ধর্মমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৯৮১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২২ হাজার ৫৯৬ জন হজযাত্রী রয়েছেন। মোট ৭১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরব পৌঁছেন।
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদিতে মৃত্যু হয়েছে আরও দুই বাংলাদেশির।এ নিয়ে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রী মারা গিয়েছে।
হজ পালনের জন্য এই পর্যন্ত ১৩ হাজার ২২৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৩৪টি ফ্লাইটে তারা সৌদি গেছেন।হজ বুলেটিনে বলা হয়, ৫ থেকে ১৫ জুন পর্যন্ত ১৩ হাজার ২২৯ জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ আরবি শব্দ। এর আভিধানিক অর্থ ইচ্ছা বা সঙ্কল্প করা। ইসলামী শরিয়তের পরিভাষায় মহান আল্লাহ তায়ালার নির্দেশ পালনার্থে নির্দিষ্ট সময়ে, নির্ধারিত তারিখে, নির্দিষ্ট স্থান তথা কাবা শরিফ ও তৎসংশ্লিষ্ট স্থানগুলো জিয়ারত করার সঙ্কল্প করাকে হজ বলা হয়।