নেত্রকোনার মোহনগঞ্জে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির অন্তত চারটি আসন পুড়ে গেছে।
হাওর
সুনামগঞ্জ জেলায় তাহিরপুর উপজেলায় জীববৈচিত্রে গুরুত্বপূর্ণ টাঙ্গুয়ার হাওরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ করা হয়েছে।
সিলেটের গোয়াইনঘাটে হাওর মিলল কামাল উদ্দিন (৪০) নামের অ্যাসল্ট মামলার এক আসামির মরদেহ।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নোয়াগাঁও এলাকায় সোনাডুবি হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়া জেলের মরদেহ পাওয়া গেছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের বুক চিরে বয়ে চলেছে পিয়াইন নদী। এই নদীর দুই কূলে অথবা নদীর কিনারে অল্প পানিতে বাঁধা বা অর্ধনিমজ্জিত অবস্থায় পড়ে আছে তিন শতাধিক যাত্রীবাহী নৌকা।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগরে এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকির বার হালি চাতলা বিল নামক স্থানে হঠাৎ হাওরের পানি কুণ্ডলি বেধে আকাশে উড়ে যায়।
বাংলাদেশের সিলেট অঞ্চলের সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একটি হাওরের বাঁধ ভেঙ্গে হু হু করে পানি ঢুকছে। উপজেলা প্রশাসন বলছেন অধিকাংশ ধানই ইতোমধ্যে কৃষকরা তুলে ফেলতে পেরেছেন।
বাংলাদেশের হাওর এলাকায় বড় ধরনের ঢলের আশঙ্কা করা হচ্ছে এবং বার্তা পেয়ে কৃষকদের সব পাকা ফসল দ্রুত তুলে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।